ঢাকা ১০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান বিরলে অবৈধভাবে মজুত ১,৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ৪ ব্যবসায়ীকে শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ বজ্রপাত রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএমডিএর তালগাছ রোপণ কর্মসূচি মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার নিয়োগে জালিয়াতির অভিযোগ, তদন্তে মিলেছে অসংগতি স্বাক্ষর জাল ও রেজুলেশনে গরমিল, একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই

চাঁদপুরের শাহরাস্তিতে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ২২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তিতে ৩ টি ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার (৬ মে ২০২৫) দুপুরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্রে জানা যায়, ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত টেকনিশিয়ানের সার্টিফিকেট না থাকা, লাইসেন্স হালনাগাদ না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ, মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২- এর ৬ (১) ও ৮ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯- এর বিভিন্ন ধারায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে ফাতেমা ল্যাব এন্ড কন্সালটেশন সেন্টারকে ২৫ হাজার টাকা, দি খান ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা ও মডার্ন ল্যাব এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

ওই সময় ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার, স্যানিটারি ইন্সপেক্টর ও শাহরাস্তি মডেল থানা পুলিশের সদস্যগণ।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁদপুরের শাহরাস্তিতে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড

আপডেট সময় : ০৩:২৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫