ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‎পালংখালীতে মাদক ও চোরাচালানবিরোধী সামাজিক সংগঠন ‘প্রত্যয়’-এর ৬ সদস্যের প্রাথমিক কমিটি গঠিত। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই স্বাক্ষরে প্রকাশিত কমিটি বাতিল রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জের দুই পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

শাহরাস্তি উপজেলা যুবদল নেতা তানভীর দল থেকে বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১৭০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার যুবদলের যুগ্ন আহবায়ক আতাহার আহম্মেদ তানভীরকে দলের প্রাথমিক পদসহ দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (১৩ মে) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত যুবদল নেতা আতাহার আহম্মেদ তানভীর শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ছিলেন।

বহিষ্কারের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে শাহরাস্তি উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক আতাহার আহম্মেদ তানভীরকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে এ বহিষ্কার কার্যকর করা হয়েছে।

নেতৃবৃন্দ সূত্রে জানা যায়, আতাহার আহম্মেদ তানভীর ৮ এপ্রিল ২০২৩ নরসিংদী শহরে পুলিশ পরিচয়ে পিস্তল ঠেকিয়ে ১৬ লক্ষ টাকা ছিনতাইকালে ৩ জন ছাত্রলীগ নেতাসহ নরসিংদী থানায় আটক হন এবং তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রজ্জু হয়। যা তখন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় প্রচারিত হয়।

গত ৫ আগষ্টের পরবর্তী সময়ে আতাহার আহম্মেদ তানভীর ও তার সহযোগিরা চিতোষী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়ার কাছ থেকে ১০০ টাকা মূল্যের ৩টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে পদত্যাগে বাধ্য করান এবং শারীরিক নির্যাতন করে। এ ঘটনায় ২৪ সালের ১৫ আগষ্ট শাহরাস্তি থানায় আতাহার আহম্মেদ তানভীরের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী হয় যার নং-১৫২২।
নেতৃবৃন্দরা জানান, তারেক রহমানের নির্দেশ কোন প্রতিষ্ঠানের কাউকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা যাবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাহরাস্তি উপজেলা যুবদল নেতা তানভীর দল থেকে বহিষ্কার

আপডেট সময় : ০৩:১৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫