ঢাকা ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান বিরলে অবৈধভাবে মজুত ১,৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ৪ ব্যবসায়ীকে শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ বজ্রপাত রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএমডিএর তালগাছ রোপণ কর্মসূচি মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার নিয়োগে জালিয়াতির অভিযোগ, তদন্তে মিলেছে অসংগতি স্বাক্ষর জাল ও রেজুলেশনে গরমিল, একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই

শাহরাস্তিতে মজুদকৃত ভিজিএফ’র ৮শ কেজি চাল উদ্ধার, ইউপি সদস্য আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ২৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি: শাহরাস্তিতে মোঃ হুমায়ুন কবির নামে এক ইউপি সদস্যের বসতঘর থেকে দুঃস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় ইউপি সদস্যকে আটক করে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
হুমায়ুন কবির উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

রবিবার (১ জুন) রাত দেড়টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন।

জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে ওই ইউনিয়নের হতদরিদ্রের জন্য ১৬ বস্তা আতপ চাল সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ইউপি সদস্য সেগুলো বিতরণ না করে নিজের বাড়িতে মজুদ করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ইউএনওকে জানান। তাৎক্ষণিকভাবে ইউএনও ঘটনাস্থলে গিয়ে চাল মজুদের সত্যতা পান। তখন তিনি ইউপি সদ্যকে আটক করে মামলার নির্দেশ দেন।

এদিকে গ্রেপ্তারের আগে ইউপি সদস্য হুমায়ুন কবির দাবি করেন, চালগুলো তিনি পরদিন গ্রামবাসীর মধ্যে বিতরণের উদ্দেশ্যে অস্থায়ীভাবে নিজ ঘরে রেখেছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, ভিজিএফের চাল বাড়িতে মজুদ রাখার কোনো বিধান নেই। চাল বিতরণে অনিয়ম করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, বিশেষ ক্ষমতা আইনে মামলা করে ইউপি সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাহরাস্তিতে মজুদকৃত ভিজিএফ’র ৮শ কেজি চাল উদ্ধার, ইউপি সদস্য আটক

আপডেট সময় : ০২:২৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫