ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‎পালংখালীতে মাদক ও চোরাচালানবিরোধী সামাজিক সংগঠন ‘প্রত্যয়’-এর ৬ সদস্যের প্রাথমিক কমিটি গঠিত। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই স্বাক্ষরে প্রকাশিত কমিটি বাতিল রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জের দুই পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

শাহরাস্তিতে ডাকাতিয়া নদীতে পড়ে শিশু কাউসার নিখোঁজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪০:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ৩৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উদ্ধার কার্যক্রম অব্যাহত

নিজস্ব প্রতিনিধি: শাহরাস্তিতে ডাকাতিয়া নদীতে পড়ে আড়াই বছরের শিশু নিখোঁজ রয়েছে। শিশুটিকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও এলাকাবাসী। রোববার (২২ জুন ২০২৫) বেলা সাড়ে তিনটায় উপজেলার পাথৈর শান্তিরাম বাড়ির কুদ্দুস মিয়ার দুসন্তান খাদিজা আক্তার (৪) ও আড়াই বছর বয়সী কাউসার নদীতে ট্রলার থেকে বালু উত্তোলন দেখতে আসে। এ সময় কাউসার হঠাৎ করে নদীতে পড়ে যায়। তার বোন খোদেজা ছুটে গিয়ে বাড়িতে জানালে বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধারে নেমে পড়ে। বহু খোঁজাখুঁজি করেও শিশুটিকে না পেয়ে চাঁদপুর জেলার ডুবুরি দলকে খবর দিলে তারা শিশুটি উদ্ধারে অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে আসি, এলাকাবাসী সহ আমরা শিশুটিকে উদ্ধার করতে চেষ্টা করি। স্থানীয় নূর হোসেন রাজু জানান, শত শত লোক শিশুটিকে উদ্ধার করতে নদীতে নেমে পড়েন। কিন্তু নদীতে পানির স্রোত বেশি হওয়ায় জাল ফেলেও শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। শাহরাস্তি মডেল থানায় ওসি আবুল বাসার জানান, শিশুটিকে উদ্ধার করতে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে। শিশুটি উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাহরাস্তিতে ডাকাতিয়া নদীতে পড়ে শিশু কাউসার নিখোঁজ

আপডেট সময় : ০২:৪০:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫