ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান বিরলে অবৈধভাবে মজুত ১,৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ৪ ব্যবসায়ীকে শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ বজ্রপাত রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএমডিএর তালগাছ রোপণ কর্মসূচি মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার নিয়োগে জালিয়াতির অভিযোগ, তদন্তে মিলেছে অসংগতি স্বাক্ষর জাল ও রেজুলেশনে গরমিল, একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই

সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে শাহরাস্তি প্রেসক্লাবের মানব বন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ৩৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে চাঁদপুরের শাহরাস্তিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১২ আগষ্ট মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা কমপ্লেক্স সম্মুখে শাহরাস্তি প্রেসক্লাব এই মানব বন্ধন করে।

মানব বন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। দেশের চতুর্থ স্তম্ভ এটি। কিন্তু স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যখন যে দলই ক্ষমতায় ছিল, তারাই সাংবাদিকদের উপর খড়গ চালিয়েছেন। ক্ষমতার বাইরে বা বিরোধী দলে থাকাকালে সাংবাদিকের কদর দেখালেও ক্ষমতার স্বাদ পেয়েই সাংবাদিকের টুঁটি চেপে ধরেছে।এ ভাবে আর চলতে দেওয়া যায়না। গতকাল এক রিপোর্টে দেখা গেছে সাংবাদিকের উপর হামলা করলে এক থেকে ৫ বছরের সাজার বিধান রাখা হয়েছে। আমরা তা মানি না।

এর পরিবর্তে যাবত জীবন কারাদন্ডের বিধান করার দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। ফ্যাসিষ্ট সরকারের আমলের আলোচিত সাংবাদিক দম্পতি সাগর – রুনি হত্যাকান্ড সহ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং এ যাবত কালে নির্যাতিত, হত্যার স্বীকার সকল সাংবাদিক নির্যাতনকারী ও খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সভাপতি মঈনুল ইসলাম কাজল,কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, উপস্থিত ছিলেন সহ সভাপতি স্বজল পাল,সহ সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু,দপ্তর সম্পাদক মহিউদ্দিন, অর্থ সম্পাদক জামাল হোসেন, সদস্য আবু মুছা আল শিহাব,জসিম উদ্দিন, হাসানুজ্জামান, রফিকুল ইসলাম পাটোয়ারী, বিএম নয়ন, ফয়সাল আহমেদ, রকি চন্দ্র সাহা, ফিরোজ ব্যাপারী, মোসাদ্দেক হোসেন জুয়েল, মাহবুব আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে শাহরাস্তি প্রেসক্লাবের মানব বন্ধন

আপডেট সময় : ০৭:২৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫