ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিনের বিদায়ী সংবর্ধনা রহনপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করে এলাকাবাসীর দুর্ভোগ দূর করলেন বিএনপি নেতা আশরাফুল হক জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ফেন্সিডিলের বিকল্প এস্কাফ সিরাপ জব্দ গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মহানন্দা নদীতে মোবাইল কোর্ট: ৫০টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট গোমস্তাপুর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন, থানা ও রহণপুর তদন্তকেন্দ্র আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহমুদুল হাসান

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শিবগঞ্জ উপজেলাতেই মারা গেছেন তিন জন।

বৃহস্পতিবার (৪ জুন) বিকালে বৃষ্টির সময় বজ্রপাত হলে মারা যান তারা। সংশ্লিষ্ট থানার ওসিরা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার মোঃ রাব্বিলের ছেলে আব্দুল্লাহ,শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আব্দুর রবের স্ত্রী মাহমুদা আক্তার,রানীবাড়ি-বাজারপাড়ার আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন,মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলী ছেলে মোঃ মেসবাউল ও নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন,শিবগঞ্জের তিনজনই মারা গেছের বাড়ি সংলগ্ন আম বাগানে। বৃষ্টির মধ্যে বাগানে আম কুড়াতে গিয়ে মারা যান তারা। ওই তিন পরিবারকে তাৎক্ষনিকভাবে ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন,সদর উপজেলার আতাহারে বৃষ্টির মধ্যে মাঠে গরু আনতে যায় আব্দুল্লাহ। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হয় সে। স্থানীরা তাকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া নাচোল উপজেলার লাহপাড়ায় মাঠে ঘাস কাটতে গিয়ে বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার সময় বজ্রপাতে মারা সুমিয়ারা বেগম। নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

সদর ও নাচোল উপজেলায় মৃতদের পরিবারকেও ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হরে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু

আপডেট সময় : ০২:৪৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬