ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিষ্টি তুলতুল পুলিশ সুপারের নির্দেশনায় গোমস্তাপুর থানায় ২৫ প্রকারের বৃক্ষরোপণ জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিনের বিদায়ী সংবর্ধনা রহনপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করে এলাকাবাসীর দুর্ভোগ দূর করলেন বিএনপি নেতা আশরাফুল হক জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ফেন্সিডিলের বিকল্প এস্কাফ সিরাপ জব্দ গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গোমস্তাপুরে আঙ্গুর ফল ও ফুল চাষে সফলতার স্বপ্ন দেখছে এক উদ্যোক্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৪৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমিনুল ইসলাম: গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা এলাকায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আধুনিক ফল ও ফুল চাষ। এরই ধারাবাহিকতায় আঙ্গুর ফল ও বিভিন্ন জাতের ফুল চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন আলীনগর ইউনিয়নের স্থানীয় এক তরুণ উদ্যোক্তা মোঃ শাহাদাত হোসেন।তার বাড়ির পাশে ছোট একটি জায়গায় ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
জানা যায়, নিজস্ব উদ্যোগ ও পরিশ্রমের মাধ্যমে তিনি পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ শুরু করেন। শুরুতে নানা প্রতিকূলতা থাকলেও বর্তমানে তার বাগানে উন্নত জাতের আঙ্গুর গাছে ফল ধরতে শুরু করেছে। পাশাপাশি গোলাপ, গাঁদা, জারবেরা ও অন্যান্য ফুলের চাষও করছেন তিনি। প্রতিদিন বাগান পরিচর্যা, সেচ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তিনি সফলতার পথে এগিয়ে যাচ্ছেন।
উদ্যোক্তা মোঃ শাহাদাত হোসেন , জানান আমি পড়ালেখা (মাস্টার্স ) শেষ করে। চাকরির পিছনে না ছুটে কৃষির প্রতি আগ্রহ থেকেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেন। বিদেশি ফল আঙ্গুর দেশের মাটিতেও বাণিজ্যিকভাবে চাষ সম্ভব—এমন ধারণা ছড়িয়ে দিতে চান তিনি। ভবিষ্যতে আরও বড় পরিসরে আঙ্গুর ও ফুল চাষ করতে চান।তিনি অর্থ সংকটে রয়েছে সেই সাথে সরকারি সহযোগিতা পেলে সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে তার।
স্থানীয় কৃষক ও তরুণদের অনেকেই তার বাগান পরিদর্শনে আসছেন এবং উদ্বুদ্ধ হচ্ছেন। অনেকেই মনে করছেন, সঠিক প্রশিক্ষণ ও সরকারি সহায়তা পেলে এই অঞ্চলে আঙ্গুর চাষের নতুন সম্ভাবনা তৈরি হবে।
এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আওয়াল হোসেন জানান, আধুনিক ও লাভজনক কৃষিতে তরুণদের আগ্রহ বাড়ছে, যা দেশের কৃষি অর্থনীতির জন্য ইতিবাচক দিক। নতুন উদ্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে বলেও জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোমস্তাপুরে আঙ্গুর ফল ও ফুল চাষে সফলতার স্বপ্ন দেখছে এক উদ্যোক্তা

আপডেট সময় : ১১:৫৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬