ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি ৫টি ইউনিয়নের পাঁচ হাজার মানুষ, বন্ধ ২৮ শিক্ষাপ্রতিষ্ঠান বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজের পরামর্শে চাঁপাইনবাবগঞ্জে ৪০ লক্ষ টাকা বিশেষ উন্নয়ন বরাদ্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাদিম হোসেন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য ৪০ লাখ টাকার বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ খাত থেকে এ অর্থ এককালীন অবমুক্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। গত ২ জুন উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জের অনুকূলে ৪০ লাখ টাকা মঞ্জুরির সরকারি অনুমোদন দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পরিষদ উন্নয়ন সহায়তা খাতের ‘বিশেষ বরাদ্দ’ উপখাত থেকে এ অর্থ ছাড় করা হয়েছে। বরাদ্দকৃত অর্থ ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক), প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরামর্শ ও অভিপ্রায় অনুযায়ী উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে ব্যয় করতে হবে।
স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি ক্রয় আইন (পিপিএ-২০০৬), সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর-২০২৫), জেলা পরিষদ এডিপি বরাদ্দ ব্যবহার নির্দেশিকা-২০২২সহ প্রচলিত সব আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। নির্ধারিত প্রকল্প বাস্তবায়ন ছাড়া অন্য কোনো খাতে এ অর্থ ব্যয় করা যাবে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থের ব্যয়ে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল উত্তোলনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন। একই সঙ্গে ভবিষ্যতে নতুন অর্থ ছাড়ের আগে বর্তমান বরাদ্দের ব্যয় বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ বরাদ্দের আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। তিনি প্রচলিত নিয়ম ও আর্থিক বিধি অনুসরণ করে অর্থ ব্যয়ের বিষয়টি নিশ্চিত করবেন।
স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বরাদ্দকৃত অর্থের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের আওতাধীন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে, যা জেলার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজের পরামর্শে চাঁপাইনবাবগঞ্জে ৪০ লক্ষ টাকা বিশেষ উন্নয়ন বরাদ্দ

আপডেট সময় : ১১:৫৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬