ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‎পালংখালীতে মাদক ও চোরাচালানবিরোধী সামাজিক সংগঠন ‘প্রত্যয়’-এর ৬ সদস্যের প্রাথমিক কমিটি গঠিত। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই স্বাক্ষরে প্রকাশিত কমিটি বাতিল রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জের দুই পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে এজেআর কুরিয়ার থেকে ২ কার্টন গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বদিউজ্জামান রাজাবাবু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কুরিয়ার সার্ভিসে নাড়ুর কথা বলে কুমিল্লায় বুকিং করার পর চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১৪ কেজি পরিমাণে দুই কার্টনে থাকা সাত প্যাকেট গাঁজা জব্দ করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) রাতে জেলা শহরের শান্তিমোড়স্থ এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখায় এসব গাঁজা জব্দ করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি পুলিশ।

তবে গাঁজা জব্দ হলেও এ ঘটনায় ক্রেতাকে আটক করতে পারেনি পুলিশ। জব্দ করা গাঁজার পরিমাণ প্রায় ১৪ কেজি।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে মঙ্গলবার রাতে শান্তিমোড়স্থ এজেআর কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুটি কার্টুন থেকে ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গাঁজাগুলো গত ৭ জুন রোববার কুমিল্লা থেকে নাড়ু বলে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে বুকিং করা হয়েছিল।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়াও গাঁজার ক্রেতাকে আটক করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে এজেআর কুরিয়ার থেকে ২ কার্টন গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ

আপডেট সময় : ১২:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬