ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‎পালংখালীতে মাদক ও চোরাচালানবিরোধী সামাজিক সংগঠন ‘প্রত্যয়’-এর ৬ সদস্যের প্রাথমিক কমিটি গঠিত। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই স্বাক্ষরে প্রকাশিত কমিটি বাতিল রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জের দুই পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

ঐতিহ্যবাহী কানসাট আমবাজারে উচ্ছেদ অভিযান,অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর প্রশাসন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহমুদুল হাসান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কানসাট আমবাজারের জায়গা অবৈধভাবে দখল করে গড়ে তোলা স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১২ জুন) দুপুরে কানসাট বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন,শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন,শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আজিজ,কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেফাউল মূলকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উচ্ছেদ অভিযান শেষে,উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন,এটি একটি বৃহৎ ও ঐতিহ্যবাহী আমেরহাট। যারা অবৈধভাবে হাটের জায়গা দখল করে আছে,তাদের বিরুদ্ধে আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে আরও উচ্ছেদ অভিযান চালানো হবে। এটি একটি চলমান প্রক্রিয়া।

তিনি বলেন,প্রশাসনের পক্ষ থেকে বারবার নির্দেশনা দেওয়ার পরও কিছু ব্যক্তি অবৈধভাবে দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। ফলে আমরা আইন প্রয়োগ শুরু করেছি। আজকের অভিযানে বেশ কয়েকটি দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার বলেন,অবৈধ দখলের কারণে হাটের জায়গা সংকুচিত হয়ে পড়ছে। এতে যেমন ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে,তেমনি দেশের অন্যতম ঐতিহ্যবাহী আমেরহাটের অস্তিত্বও হুমকির মুখে পড়ছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে—হাটের কোনো জায়গা দখল করা যাবে না। এরপরও কেউ অবৈধভাবে জায়গা দখল করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন,হাট ইজারার ক্ষেত্রে প্রচলিত নিয়মের বাইরে কোনো কার্যক্রম পরিচালিত হলে কঠোর আইন প্রয়োগ করা হবে। আমচাষি থেকে শুরু করে আড়তদার ও ব্যবসায়ী—সকলের প্রতি আহ্বান,প্রশাসনের দেওয়া নির্দেশনা যথাযথভাবে মেনে চলুন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশাসনের এ উচ্ছেদ অভিযানে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন,অবৈধ দখলমুক্ত হলে কানসাটের ঐতিহ্যবাহী আমবাজার তার স্বাভাবিক কার্যক্রম ও সৌন্দর্য ফিরে পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঐতিহ্যবাহী কানসাট আমবাজারে উচ্ছেদ অভিযান,অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর প্রশাসন

আপডেট সময় : ০১:২৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬