ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‎পালংখালীতে মাদক ও চোরাচালানবিরোধী সামাজিক সংগঠন ‘প্রত্যয়’-এর ৬ সদস্যের প্রাথমিক কমিটি গঠিত। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই স্বাক্ষরে প্রকাশিত কমিটি বাতিল রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জের দুই পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

শিবগঞ্জে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন চেয়ারম্যান আনু মিঞা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়নের রবু বাজার এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে চককীত্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এই কর্মসূচির আয়োজন করে। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ইউনিয়নের বসন্তপুর পশ্চিম ও মকিমপুর গ্রামের উত্তর দিকে অবস্থিত রবু বাজারে ১৮ বিভিন্ন জাতের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সেখানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৫ নং চককীত্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চককীত্তি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রিপন আহম্মেদ, ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম , মোঃ হারুনুর রশিদ, মোঃ রবিউল ইসলাম, মোঃ শফিউল ইসলাম পলাশ, আসগার আলী, টিয়া আলম সহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মকতা কর্মচারী ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

যেখানে সুযোগ রয়েছে, সেখানেই গাছ লাগিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করে চককীত্তি ইউনিয়ন পরিষদকে বৃক্ষের ইউনিয়ন হিসেবে গড়ে তুলে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য ফিরিয়ে আনার আহ্বান জানান বক্তারা।

চেয়ারম্যান আনু মিঞা বলেন, আমার ইউনিয়ন পরিষদের আম গাছ গুলো অনেক বয়সের, তাই বিভিন্ন বাগান কেটে ফেলা হচ্ছে, আমরা যেখানে সুযোগ পাব সেখানেই গাছ লাগিয়ে, পরিবেশের ভারসাম্য রক্ষা করব, এবং বাগান মালিকদের অনুরোধ জানাব আপনারা গাছ কেটে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করবেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিবগঞ্জে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন চেয়ারম্যান আনু মিঞা

আপডেট সময় : ১১:২৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬