ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান বিরলে অবৈধভাবে মজুত ১,৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ৪ ব্যবসায়ীকে শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ বজ্রপাত রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএমডিএর তালগাছ রোপণ কর্মসূচি মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার নিয়োগে জালিয়াতির অভিযোগ, তদন্তে মিলেছে অসংগতি স্বাক্ষর জাল ও রেজুলেশনে গরমিল, একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই

ওয়ারড্রব থেকে ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার: চাঁপাইনবাবগঞ্জে শীর্ষ নারী মাদক কারবারি সেলিনা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, শিমুল পারভেজ :-

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার হুজরাপুর রেলবাগান এলাকায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ও কথিত শীর্ষ নারী মাদক কারবারি মোসা. সেলিনা বেগম (৬৫)-কে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেলিনা বেগমের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ওয়ারড্রবের একটি ড্রয়ার থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৯৫ পিস ইয়াবা, ১ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা।
জানা গেছে, উদ্ধার হওয়া ৯৫ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৮ হাজার ৫০০ টাকা, ১ গ্রাম হেরোইনের মূল্য ৫ হাজার ২০০ টাকা এবং ১০০ গ্রাম গাঁজার মূল্য ৪ হাজার ৭০০ টাকা। উদ্ধারকৃত মাদকের মোট বাজারমূল্য প্রায় ৩৮ হাজার ৪০০ টাকা।
অভিযান শেষে সেলিনা বেগমকে গ্রেফতার করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ওয়ারড্রব থেকে ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার: চাঁপাইনবাবগঞ্জে শীর্ষ নারী মাদক কারবারি সেলিনা গ্রেফতার

আপডেট সময় : ০৯:২৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬