ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান বিরলে অবৈধভাবে মজুত ১,৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ৪ ব্যবসায়ীকে শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ বজ্রপাত রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএমডিএর তালগাছ রোপণ কর্মসূচি মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার নিয়োগে জালিয়াতির অভিযোগ, তদন্তে মিলেছে অসংগতি স্বাক্ষর জাল ও রেজুলেশনে গরমিল, একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করেছে।

মঙ্গলবার (৩০ জুন) আনুমানিক রাত ০১:৫০ ঘটিকায়,গোপন সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চামুচা বিওপি’তে কর্মরত নায়েব সুবেদার সিগঃ মোঃ ময়নুল ইসলাম এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৭/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামস্থ মাগুড়া মাঠে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ১৬ টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়।

জব্দকৃত মোবাইল ফোনসমূহ প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন,বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য,মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) বিগত ০৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ ১৩৩টি চোরাই মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ

আপডেট সময় : ০৬:১৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬