ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‎পালংখালীতে মাদক ও চোরাচালানবিরোধী সামাজিক সংগঠন ‘প্রত্যয়’-এর ৬ সদস্যের প্রাথমিক কমিটি গঠিত। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই স্বাক্ষরে প্রকাশিত কমিটি বাতিল রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জের দুই পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্রিজের টোল আদায় বন্ধে রাস্তা অবরোধ- জনদুর্ভোগে জনসাধারণ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বদিউজ্জামান রাজাবাবু 
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্রিজের টোল আদায় বন্ধে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন  সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশার শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও চালকেরা। এতে মহানন্দা নদীর ওপর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় চরম জনদুর্ভোগে পড়েন জনসাধারণ।

চাঁপাইনবাবগঞ্জে রাস্তা আটকে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলা কোনো সমাধান হতে পারে না। শত শত আমবাহী ট্রাক ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক ও শ্রমজীবী মানুষ। একজন কৃষকের আম গতকাল যেখানে ৩১ ক্যারেট ছিল, আজ তা ৪৬ ক্যারেট হয়ে যাওয়ায় সময়মতো পরিবহন না পেয়ে তিনি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

শুধু তাই নয়, গর্ভবতী নারী, নবদম্পতি এমনকি হাসপাতালে জরুরী চিকিৎসার নিতে যাওয়া রোগীসহ জরুরি প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ মানুষও দীর্ঘ সময় আটকে ছিলেন বলে অভিযোগ উঠেছে।

চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)র উপর টোলের পক্ষে বা বিপক্ষে মত প্রকাশ করা সবার গণতান্ত্রিক অধিকার। কিন্তু সেই প্রতিবাদের কারণে যদি সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয় এবং তাদের জীবিকা ও জরুরি প্রয়োজন ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠতেই পারে।

গণতান্ত্রিক দেশে মত প্রকাশের অধিকার যেমন আছে, তেমনি সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের অধিকারও সমানভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন ভুক্তভোগী জনগণ।

বৃহস্পতিবার বিকেলে মহানন্দা নদীর ওপর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর বারঘরিয়া এলাকায় জামায়ত নেতা অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদের নেতৃত্ব মহাসড়ক অবরোধ করেন সিএনজি শ্রমিক সংগঠন সহ কতিপয় শ্রমিক নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জামায়ত নেতা অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, চাঁপাই পৌর একতা অটো শ্রমিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মো. রকিসহ শ্রমিক সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান থেকে টোল আদায় অযৌক্তিক। তাঁদের দাবি, অবিলম্বে এই টোল আদায় বন্ধ করে যানবাহনগুলোকে টোলমুক্ত ঘোষণা করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তাঁরা সতর্ক করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্রিজের টোল আদায় বন্ধে রাস্তা অবরোধ- জনদুর্ভোগে জনসাধারণ 

আপডেট সময় : ১২:৩২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬