ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান বিরলে অবৈধভাবে মজুত ১,৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ৪ ব্যবসায়ীকে শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ বজ্রপাত রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএমডিএর তালগাছ রোপণ কর্মসূচি মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার নিয়োগে জালিয়াতির অভিযোগ, তদন্তে মিলেছে অসংগতি স্বাক্ষর জাল ও রেজুলেশনে গরমিল, একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই

৫৯ বিজিবির অভিযানে ৩ হাজার ৬৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৩ হাজার ৬৮০ পিস ভারতীয় Tensiwin 0.50 ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে গত ২ জুলাই ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ বিলভাতিয়া বিওপির হাবিলদার মো. এনামুল হকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে শিবগঞ্জ উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালিতলা গ্রামের আজাদ ডাক্তারের আমবাগানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৬৮০ পিস ভারতীয় Tensiwin 0.50 ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানটি সীমান্তের মেইন পিলার ১৯১ থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
বিজিবি জানায়, উদ্ধারকৃত ট্যাবলেট জব্দ করে জিডি সম্পন্ন করার পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫৯ বিজিবির অভিযানে ৩ হাজার ৬৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

আপডেট সময় : ১২:৪০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬