ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিষ্টি তুলতুল পুলিশ সুপারের নির্দেশনায় গোমস্তাপুর থানায় ২৫ প্রকারের বৃক্ষরোপণ জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিনের বিদায়ী সংবর্ধনা রহনপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করে এলাকাবাসীর দুর্ভোগ দূর করলেন বিএনপি নেতা আশরাফুল হক জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ফেন্সিডিলের বিকল্প এস্কাফ সিরাপ জব্দ গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোনামসজিদে সুমাইয়া হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় গৃহবধূ সুমাইয়া আক্তার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সোনামসজিদ এলাকায় নিহত সুমাইয়া আক্তারের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নিহতের স্বজন, আত্মীয়-স্বজন এবং এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ২৮ এপ্রিল ২০২৬ যৌতুকের দাবি পূরণ করতে না পারায় সুমাইয়া আক্তারকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার দীর্ঘ সময় অতিবাহিত হলেও মামলার আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি। এতে পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। নিহতের স্বজনরা মানববন্ধনে আবেগঘন বক্তব্যে বলেন, “খুনি কেন বাইরে? আমার মেয়ে কবরে।” তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন, সুমাইয়া হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বেড়ে যেতে পারে। তাই দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের বিচারের মুখোমুখি করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে অংশ গ্রহণকারীরা সুমাইয়া হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সোনামসজিদে সুমাইয়া হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১২:৪৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬