ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান বিরলে অবৈধভাবে মজুত ১,৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ৪ ব্যবসায়ীকে শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ বজ্রপাত রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএমডিএর তালগাছ রোপণ কর্মসূচি মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার নিয়োগে জালিয়াতির অভিযোগ, তদন্তে মিলেছে অসংগতি স্বাক্ষর জাল ও রেজুলেশনে গরমিল, একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই

জুমার নামাজ শেষে মহেশপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ, সচেতনতায় ডিএনসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনগণের মাঝে লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়। শুক্রবার (৩ জুলাই ) দুপুর ১টা ৪৫ মিনিটে সদর মডেল থানার মহেশপুর এলাকার হযরত বেলাল (রা.) জামে মসজিদে জুমার নামাজ শেষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করা এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করার লক্ষ্যে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিদের মাঝে মাদকবিরোধী বিভিন্ন বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। কর্মসূচিতে স্থানীয়দের উদ্দেশ্যে বলা হয়, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। লিফলেট বিতরণ শেষে স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান , মাদক নির্মূলে অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুমার নামাজ শেষে মহেশপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ, সচেতনতায় ডিএনসি

আপডেট সময় : ১২:৪৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬