ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি ৫টি ইউনিয়নের পাঁচ হাজার মানুষ, বন্ধ ২৮ শিক্ষাপ্রতিষ্ঠান বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ও গ্রামবাসীর যৌথ সতর্কতায়  পুশইনের চেষ্টা ব্যর্থ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বদিউজ্জামান রাজাবাবু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকায় সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশের একটি প্রচেষ্টা বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ সতর্কতায় প্রতিহত হয়েছে। বিজিবির দাবি, ভারতের অভ্যন্তরে সন্দেহজনক ব্যক্তিদের অবস্থানের তথ্য পাওয়ার পর সীমান্তে নজরদারি জোরদার করা হয়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিএসএফ নিজস্ব যানবাহনে অন্যত্র নিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকায় সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশের একটি প্রচেষ্টা প্রতিহত হয়েছে বলে জানিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবির তথ্য অনুযায়ী, শুক্রবার (৩ জুলাই) রাত প্রায় ১১টার দিকে চকপাড়া বিওপির বিপরীতে ভারতের মুসলিমপাড়া এলাকায় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) পরিচালিত বর্ডার সিকিউরিটি লাইট কিছু সময়ের জন্য বন্ধ ছিল। একই সময়ে সেখানে কয়েকজন ব্যক্তির সমাগমের তথ্য পায় বিজিবি।

খবর পাওয়ার পর বিজিবির একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সতর্ক অবস্থান নেয় এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানায়, প্রায় ১২ জন ব্যক্তি শূন্যরেখা থেকে প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে মুসলিমপাড়া এলাকায় অবস্থান করছিলেন। সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সতর্ক অবস্থান গ্রহণ করেন।

পরে শনিবার (৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ তাদের নিজস্ব যানবাহনে ওই ব্যক্তিদের মালদা হোল্ডার সেন্টারের উদ্দেশে নিয়ে যায় বলে বিজিবি জানতে পারে।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সীমান্তে সব ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল জোরদার করছে, গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এই সমন্বিত তৎপরতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ও গ্রামবাসীর যৌথ সতর্কতায়  পুশইনের চেষ্টা ব্যর্থ

আপডেট সময় : ০৯:৫৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬