ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি ৫টি ইউনিয়নের পাঁচ হাজার মানুষ, বন্ধ ২৮ শিক্ষাপ্রতিষ্ঠান বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোমস্তাপুরে ২৬০ লিটার চোলাই মদ তৈরির উপাদানসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৬০ লিটার চোলাই মদ তৈরির উপাদান ‘ওয়াশ’সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানা পুলিশ রহনপুর পৌরসভার রহমতপাড়া (হলপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তি শ্রী সুনিল (৪১)। তিনি রহমত পাড়া এলাকার মৃত কালিপদের ছেলে। পুলিশ জানায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোমস্তাপুর থানার একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চোলাই মদ তৈরির ২৬০ লিটার ‘ওয়াশ’সহ সুনিলকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোমস্তাপুরে ২৬০ লিটার চোলাই মদ তৈরির উপাদানসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০২:২১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬