ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ফেন্সিডিলের বিকল্প এস্কাফ সিরাপ জব্দ গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মহানন্দা নদীতে মোবাইল কোর্ট: ৫০টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট গোমস্তাপুর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন, থানা ও রহণপুর তদন্তকেন্দ্র আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সরকারি নির্মাণ কাজের রেট সিডিউল হালনাগাদকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে: ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক- ২

গোমস্তাপুরে পুলিশের বিশেষ অভিযান: চোরাই মালামাল,মাদকসেবী ও হিরোইনসহ ১৩ আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই গাড়ির যন্ত্রাংশ, হিরোইন ও বৈদ্যুতিক তারসহ বিভিন্ন অপরাধে জড়িত সর্বমোট ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আজ (রবিবার) প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধী দমনে গোমস্তাপুর থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে।
​অবৈধ ভারতীয় গাড়ির যন্ত্রাংশসহ ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা: ০২ গ্রাম হিরোইনসহ হাতেনাতে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।সরকারি ও জননিরাপত্তামূলক সম্পদ রক্ষায় পুলিশের অভিযানে ১৯ কেজি বৈদ্যুতিক সিলভারের তার উদ্ধারসহ ১ জন চোরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া প্রকাশ্য স্থানে মাদক সেবন ও জনবিরক্তি সৃষ্টির অপরাধে পুলিশ আইনের ৩৪ ধারায় ৮ জন মাদক সেবনকারীকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ​গোমস্তাপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) নূরে আলম জানায়, “এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং চুরির সিন্ডিকেট ভেঙে দিতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত মোট ১৩ জন আসামিকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

​এলাকাবাসী পুলিশের এই ঝটিকা অভিযান ও তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোমস্তাপুরে পুলিশের বিশেষ অভিযান: চোরাই মালামাল,মাদকসেবী ও হিরোইনসহ ১৩ আসামি গ্রেফতার

আপডেট সময় : ১১:১৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬