ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‎পালংখালীতে মাদক ও চোরাচালানবিরোধী সামাজিক সংগঠন ‘প্রত্যয়’-এর ৬ সদস্যের প্রাথমিক কমিটি গঠিত। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই স্বাক্ষরে প্রকাশিত কমিটি বাতিল রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জের দুই পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

নামোরাজরামপুর হাজ্বীপাড়ায় নদীর পাড় সংস্কার কাজের উদ্বোধন, ভাঙন রোধে জিও ব্যাগ নিক্ষেপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নামোরাজরামপুর হাজ্বীপাড়ায় নদীর পাড় সংস্কার কাজের শুভ উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। গত সোমবার বিকেল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে সংস্কার কাজের উদ্বোধন করেন। উদ্বোধনের অংশ হিসেবে নদীভাঙন প্রতিরোধে তিনি জিও ব্যাগ নিক্ষেপ করেন এবং দ্রুত ও কার্যকরভাবে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস. এম. আহসান হাবীব, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল ইসলাম, ভারপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলী আলী কাওসার, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নদীভাঙনের ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সংস্কার কাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস. এম. আহসান হাবীব ভাঙন প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ পরিচালনার আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের ভাঙন সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত ও মানসম্মত কাজ সম্পন্ন করার দাবি জানান এবং নদীর পাড় সংস্কার কার্যক্রম শুরুকে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নামোরাজরামপুর হাজ্বীপাড়ায় নদীর পাড় সংস্কার কাজের উদ্বোধন, ভাঙন রোধে জিও ব্যাগ নিক্ষেপ

আপডেট সময় : ০১:২৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬