ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি ৫টি ইউনিয়নের পাঁচ হাজার মানুষ, বন্ধ ২৮ শিক্ষাপ্রতিষ্ঠান বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে বিআরডিবি’র ভোলাহাট কার্যালয় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালন করেছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ রবিউল ইসলাম
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি॥

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে এবারে ৬ জুলাই ২০২৬ দেশে প্রথম “জাতীয় পল্লী উন্নয়ন দিবস” পালিত হচ্ছে। সে কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দিবসটির কর্মসূচী বাস্তবায়ন করছে।

দিবসটি উপলক্ষ্যে বিআরডিবি’র অধীন ভোলাহাট ইউসিসিএলিঃ আজ ৬ জুলাই ২০২৬ জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করে। সকাল সাড়ে ১০ টায় বিআরডিবি’র ভোলাহাট কার্যালয় থেকে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  এরপর উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ করা হয়। অতঃপর ভোলাহাট ইউসিসিএলিঃ-এর সম্মেলন কক্ষে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মোঃ মিজানুর রহমানের অনুপস্থতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা  সভা অনুষ্ঠিত  হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ সবুজ আলী । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আঃ মালেক, ভোলাহাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াজদানী আলিম আল রাজী জর্জ,  ভোলাহাট ইউসিসিএলিঃ-এর সভাপতি মিজানুর রহমান, কৃষক সমবায়ী শাহজাহান , তোসলিমউদ্দিন, এনামুল হক , মোসাঃ সোনাভান প্রমুখ ।

সিভিল সার্ভিসের অফিসার ড,আখতার হামিদ খান পাকিস্তানী শাসনামলে ৪ টি জেলায় গবেষণামূলক সমবায়ী কার্যক্রম হাতে নেন এবং কুমিল্লায় দ্বি-স্তর বিশিষ্ট সমবায় সংগঠন “বার্ড” গঠন করেন। দেশ স্বাধীনতার পর ১৯৭২ খ্রিষ্টাব্দে তদানীন্তন সরকার “আইআরডিপি” গঠন করেন। ১৯৮৩ খ্রিষ্টাব্দে আইআরডিপিকে “বিআরডিবি”তে রূপান্তর করা হয়।
বিআরডিবি প্রতিষ্ঠার পর গ্রাম পর্যায়ে সমবায় সংগঠন তৈরি, প্রশিক্ষণ প্রদান, নেতৃত্বের বিকাশ, প্রান্তিক কৃষক ও বিত্তহীন জনগোষ্ঠীর পুঁজি গঠন, কৃষি ঋণ এবং ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ বিতরণ করে আসছে। বিআরডিবি বাংলাদেশের জিডিপিতে ১ʼ৯৩% অবদান রেখে আসছে। উপস্থিত সমবায়ী ও উদ্যোক্তারা বর্তমান এই কৃষি বান্ধব ও গণমুখী সরকারের কাছে আরও উন্নয়নমুখী কার্যক্রম গ্রহণের আহ্বান জানান।
এ অনুষ্ঠানে বিভিন্ন স্তরের সমবায়ী, উদ্যোক্তা , সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে বিআরডিবি’র ভোলাহাট কার্যালয় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালন করেছে

আপডেট সময় : ০১:২৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬