ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি নির্মাণ কাজের রেট সিডিউল হালনাগাদকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে: ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক- ২ জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র উদ্যোগে সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ট্রাস্কফোর্স অভিযানে লিজেসিক ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২২৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গোমস্তাপুরে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৬:২০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (০৬ জুলাই) সকালে গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবস টি ​উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
​গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু: মিজানুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)নূরে আলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, এলজিইডি অফিসার, আছহাবুর রহমান,পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,
উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, গোমস্তাপুর স্বাধীন প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ,অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন সমিতির উপকারভোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে ড. মু: মিজানুর রহমান বলেন, “গ্রামীন অর্থনীতির চাকা সচল রাখতে এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে পল্লী উন্নয়ন বোর্ডের ভূমিকা অপরিসীম। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ‘সমৃদ্ধ বাংলাদেশ’ গড়তে হলে আমাদের আগে পল্লী অঞ্চলের উন্নয়ন ঘটাতে হবে।” তিনি সরকারের এই উন্নয়ন যাত্রায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
​আলোচনা সভা শেষে বিআরডিবির বিভিন্ন প্রকল্পের আওতাধীন উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ করা হয়। একই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষা ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে উপস্থিত সদস্যদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোমস্তাপুরে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

আপডেট সময় : ০১:৩৬:২০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬