ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান বিরলে অবৈধভাবে মজুত ১,৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ৪ ব্যবসায়ীকে শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ বজ্রপাত রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএমডিএর তালগাছ রোপণ কর্মসূচি মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার নিয়োগে জালিয়াতির অভিযোগ, তদন্তে মিলেছে অসংগতি স্বাক্ষর জাল ও রেজুলেশনে গরমিল, একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), চাঁপাইনবাবগঞ্জের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নরুল ইসলাম বুলবুল। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। পরে স্বাগত বক্তব্য, পল্লী উন্নয়ন কার্যক্রমবিষয়ক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, সুফলভোগীদের অভিজ্ঞতা বিনিময়, অতিথিদের বক্তব্য এবং নির্বাচিত সুফলভোগীদের মাঝে গাছের চারা ও ঋণের চেক বিতরণ করা হয়।
স্বাগত বক্তব্যে বিআরডিবি, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক আবু হাসান মো. সাঈদ বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ সাধারণ মানুষের কাছে তুলে ধরাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালনের অন্যতম উদ্দেশ্য। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, খাল খনন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ, পরিবার কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রামীণ অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি জাতীয় পল্লী উন্নয়ন দিবসটি সফলভাবে উদযাপনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় সমিতির সদস্য এবং সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানান।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে রানীনগর কৃষক সমবায় সমিতি ও নামোগ্রাম মহিলা সমবায় সমিতিকে সম্মাননা প্রদান করা হয়। রানীনগর কৃষক সমবায় সমিতির সভাপতি মো. আফসার উল আলম এবং নামোগ্রাম মহিলা সমবায় সমিতির সভাপতি রহিমা আক্তার প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসা. সাহিদা আখতার, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শহিদুল ইসলাম, বিআরডিবি চাঁপাইনবাবগঞ্জের কর্মকর্তা মো. ইয়াসিন আলীসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সরকারি কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

আপডেট সময় : ০৩:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬