ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ, গ্রেপ্তার ২; মূল হোতা শাহিন পলাতক গোমস্তাপুরে মোটরসাইকেলের ভেতরে লুকিয়ে রাখা মাদক এসকাফ সিরাপসহ আটক ১ ১৬ বিজিবির অভিযানে:গোমস্তাপুর সিমান্তে ৯৮ বোতল ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেলসহ আটক-১ চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিষ্টি তুলতুল পুলিশ সুপারের নির্দেশনায় গোমস্তাপুর থানায় ২৫ প্রকারের বৃক্ষরোপণ জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিনের বিদায়ী সংবর্ধনা রহনপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করে এলাকাবাসীর দুর্ভোগ দূর করলেন বিএনপি নেতা আশরাফুল হক জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক

পুলিশের পৃথক অভিযানে ২১৭ বোতল এসকাফ সিরাপ ও ১ কেজি গাঁজাসহ আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২১৭ বোতল অবৈধ নেশাজাতীয় ‘এসকাফ’ সিরাপ ও ১ কেজি গাঁজা উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। এ সময় দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার (১০ জুলাই ) রাত ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানার এসআই মো. জেনারুল শেখের নেতৃত্বে একটি দল উপজেলার বঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে মো. আলম হোসেন ওরফে আলম মেম্বার (৬২)-কে গ্রেপ্তার করা হয়। পরে তার বসতঘরের শয়নকক্ষের কাঠের খাটের নিচ থেকে একটি নীল রঙের পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা। একই দিন ভোর ৪টা ২৫ মিনিটে একই থানার আরেকটি অভিযানে এসআই মো. জেনারুল শেখের নেতৃত্বে পুলিশ বঙ্গাবাড়ী ইউনিয়নের দারিপাতা কামারপাড়া এলাকার একটি সড়ক থেকে মো. সাহেব আলী (৩৮)-কে আটক করে। এ সময় তার কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২১৭ বোতল অবৈধ নেশাজাতীয় ‘এসকাফ’ সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত সিরাপের আনুমানিক মূল্য ১ লাখ ৭৩ হাজার ৬০০ টাকা। গোমস্তাপুর থানার ইনচার্জ মোঃ নুরে আলম জানায়, উদ্ধারকৃত আলামত স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশের পৃথক অভিযানে ২১৭ বোতল এসকাফ সিরাপ ও ১ কেজি গাঁজাসহ আটক ২

আপডেট সময় : ১২:১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬