ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি ৫টি ইউনিয়নের পাঁচ হাজার মানুষ, বন্ধ ২৮ শিক্ষাপ্রতিষ্ঠান বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রধান আসামিসহ তিনজন পালিয়ে যায়। পুলিশ জানায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশে গত ১ জুলাই ২০২৬ থেকে জেলায় বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে ১১ জুলাই বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার নবাবগঞ্জ পৌরসভার আরামবাগ উত্তরপাড়া জামে মসজিদের সামনে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কে একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দেয় পুলিশ। এ সময় মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পুলিশের ভাষ্যমতে, পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি বহরাপাড়া গ্রামের মো. আব্দুর রউফ (৪৪), পিতা- মো. সেন্টু এবং অজ্ঞাতনামা আরও দুইজন রয়েছেন। পালানোর সময় মোটর- সাইকেলের হ্যান্ডেলে ঝুলানো একটি ব্যাগের হাতল ছিঁড়ে রাস্তায় পড়ে গেলে ভেতরে থাকা ইয়াবার প্যাকেট ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয় লোকজন ও উপস্থিত সাক্ষীদের সামনে ঘটনাস্থল থেকে ৭ হাজার পিস কথিত ইয়াবা ট্যাবলেট এবং নওয়াবগঞ্জ-হ-১৩-৪৩২০ নম্বরের একটি নীল রঙের বাজাজ ডিসকভার মোটর- সাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

আপডেট সময় : ০৭:০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬