ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিষ্টি তুলতুল পুলিশ সুপারের নির্দেশনায় গোমস্তাপুর থানায় ২৫ প্রকারের বৃক্ষরোপণ জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিনের বিদায়ী সংবর্ধনা রহনপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করে এলাকাবাসীর দুর্ভোগ দূর করলেন বিএনপি নেতা আশরাফুল হক জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ফেন্সিডিলের বিকল্প এস্কাফ সিরাপ জব্দ গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ভোলাহাট ও শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযানে ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপের ১৯৩ বোতল জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বুধবার (১৫ জুলাই) ৫৯ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ দুটি অভিযান পরিচালনা করা হয়। বিজিবি জানান, গত ১৪ জুলাই রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৯/৫-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার হাউজফুল গ্রামের কেন্দ্রীয় মসজিদের সামনে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিলের বিকল্প ১৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এরপর ১৫ জুলাই রাত ১টার দিকে সোনামসজিদ বিওপির আরেকটি টহল দল সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামের মাঠে অভিযান পরিচালনা করে। সেখানে মালিকবিহীন অবস্থায় আরও ৫৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়। ৫৯ বিজিবি জানায়, গত তিন মাসে মহানন্দা ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ১০ জন আসামিকে আটক করেছেন। একই সময়ে ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের প্রায় ১১ হাজার ৮৮৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলাহাট ও শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

আপডেট সময় : ০১:৫৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬