ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ফেন্সিডিলের বিকল্প এস্কাফ সিরাপ জব্দ গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মহানন্দা নদীতে মোবাইল কোর্ট: ৫০টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট গোমস্তাপুর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন, থানা ও রহণপুর তদন্তকেন্দ্র আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সরকারি নির্মাণ কাজের রেট সিডিউল হালনাগাদকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে: ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক- ২

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু, ৫৪ স্টলে নানা পণ্যের সমাহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত এ মেলায় স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুর ৩টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুপ্রিম পার্সেল কুরিয়ার সার্ভিসের স্বত্বাধিকারী ও এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক মো. তসিকুল ইসলাম তসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, পৌর কৃষক দলের সভাপতি মো. ইউসুফ আলি লাভলু এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) রাজশাহী বিভাগীয় সদস্য সচিব ইঞ্জি. মোঃ আরিফুজ্জামান সোহেল।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা ফিতা কেটে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আয়োজকরা জানান, মেলায় মোট ৫৪টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে হস্তশিল্প, বস্ত্র, খাদ্যপণ্য, খেলনা, প্রসাধনীসহ বিভিন্ন ধরনের দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ, উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং ক্রেতাদের কাছে দেশীয় পণ্য সহজে পৌঁছে দেওয়াই এ মেলার মূল উদ্দেশ্য। মেলা চলাকালীন প্রতিদিন দর্শনার্থীদের জন্য স্টলগুলো উন্মুক্ত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু, ৫৪ স্টলে নানা পণ্যের সমাহার

আপডেট সময় : ০২:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬