ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি ৫টি ইউনিয়নের পাঁচ হাজার মানুষ, বন্ধ ২৮ শিক্ষাপ্রতিষ্ঠান বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভোলাহাটে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ রবিউল ইসলাম
ভোলাহাট [চাঁপাইনবাবগঞ্জ] প্রতিনিধি॥

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় কৃষক কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের পাইলট প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুর ১২টায় উপজেলার ১নং ভোলাহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঝাউবোনা ব্লকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পাইলট প্রকল্পের আওতায় ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের কৃষকদের তথ্য সংগ্রহ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী। আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাগর আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ কেরামত আলী, মোঃ আলতাফ হোসেন, মোঃ সেলিম রেজা, মোঃ আজমুল আরেফিন, মোঃ মাজিরুল ইসলাম ও আবুল কাশেম সহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের একটি নির্ভুল ও হালনাগাদ তথ্যভাণ্ডার গড়ে তোলার লক্ষ্যে কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের সনাক্তকরণ সহজ হবে এবং সরকারি কৃষি প্রণোদনা, ভর্তুকি, প্রশিক্ষণ ও অন্যান্য সেবা দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। উপজেলা কৃষি অফিসার মোঃ সুলতান আলী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে কৃষক কার্ড বিতরণের অংশ হিসেবে ভোলাহাট উপজেলার একটি কৃষি ব্লকে এই তথ্য সংগ্রহ কার্যক্রম আজ ১৬ জুলাই থেকে শুরু হচ্ছে, আগামী ৫ আগষ্ট পর্যন্ত চলবে। পরবর্তীতে ধাপে ধাপে উপজেলার সকল কৃষকদের তথ্য সংগ্রহ করা হবে। প্রকৃত কৃষকদের কৃষক কার্ড প্রদানের এ কার্যক্রমকে সফল করতে তথ্য সংগ্রহকারীকে কৃষকদের সঠিক ও নির্ভুল তথ্য প্রদানের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিসহ সকলের সহযোগিতা করার আহ্বান জানান। উদ্বোধন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন এবং সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলাহাটে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় : ০৪:৫৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬