ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিভিন্ন জলাশয়ে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

ডিএনসির অভিযানে গাঁজাসহ বৃদ্ধা গ্রেফতার, ছেলে পলাতক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক বৃদ্ধাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার ছেলেকে আসামি করা হলেও তিনি পলাতক রয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টা ২০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত গোমস্তাপুর থানার রহনপুর পৌরসভার ইসলামনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইসলামনগর গ্রামের বাসিন্দা মোসা. মরজিনা বেগম (৭১)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই মামলার অপর আসামি মো. আলতু (৪৭) ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিএনসির অভিযানে গাঁজাসহ বৃদ্ধা গ্রেফতার, ছেলে পলাতক

আপডেট সময় : ০৫:০৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬