ঢাকা ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র উদ্যোগে সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ট্রাস্কফোর্স অভিযানে লিজেসিক ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২২৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ শিবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ পৃষ্ট হয়ে নিহত ১ আহত ১ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন

জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে ড্রেন নির্মাণ করলেন-মেয়র পদপ্রার্থী মনিরুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের নাচোল রেলস্টেশনে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে নিজস্ব অর্থায়নে পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণ করে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর ও মেয়র পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম। শুক্রবার (১৭ জুলাই) সকালে ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। দীর্ঘদিন ধরে রেলস্টেশন এলাকায় জলাবদ্ধতার কারণে যাত্রী ও সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। নতুন ড্রেন নির্মাণের ফলে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ সৃষ্টি হবে এবং চলাচল আরও সহজ হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নাচোলে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ডে নিয়মিত সহযোগিতা করে আসছেন মোঃ মনিরুল ইসলাম। রেলস্টেশনের জলাবদ্ধতা নিরসনে তার এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন। এ সময় উপস্থিত স্থানীয়রা জনস্বার্থে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে ড্রেন নির্মাণ করলেন-মেয়র পদপ্রার্থী মনিরুল ইসলাম

আপডেট সময় : ০২:১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬