ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র উদ্যোগে সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ট্রাস্কফোর্স অভিযানে লিজেসিক ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২২৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ শিবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ পৃষ্ট হয়ে নিহত ১ আহত ১ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সভা ও নতুন কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সভা ও নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় আম গবেষণা কেন্দ্রের সামনে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. আবুল কাসেম। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের চেয়ারম্যান ও দৈনিক আমার সংগ্রাম পত্রিকার ভোলাহাট উপজেলা প্রতিনিধি মো. রবিউল ইসলাম। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম ও উপদেষ্টা মোঃ সিয়াম রেজার উপস্থিতিতে, চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন আলহাজ্ব শহীদ হাবিবুল্লাহ আল মাহমুদ, তিনি দৈনিক রাষ্ট্রপট পত্রিকার প্রকাশক ও সম্পাদক, ভাইস-চেয়ারম্যান পদে দৈনিক চিত্র পত্রিকার জেলা প্রতিনিধি মো. এনামুল হক নাসিম, মহাসচিব পদে দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি মো. শাহীন আকতার, যুগ্ম -মহাসচিব পদে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি মো. ইমাম হাসান জুয়েল, কোষাধ্যক্ষ পদে ডোনেট বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো. আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমার সংগ্রাম পত্রিকার ব্যুরো চীফ ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধিমো. রিপন আলী, তথ্য ও প্রচার সম্পাদক পদে গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি মো. বিপ্লব হাসান এবং সদস্য হিসেবে নির্বাচিত হন মাহিদুল ইসলাম ফরহাদ ও মনিরুল ইসলাম মুনির। সভায় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সদস্যদের মাসিক চাঁদা নিয়মিত পরিশোধসহ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সভা ও নতুন কমিটি গঠন

আপডেট সময় : ০৮:৫৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬