ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিভিন্ন জলাশয়ে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ আফরোজা (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি ও সদর কোম্পানির একটি আভিযানিক দল। শনিবার (১৮ জুলাই) সকাল ৮টা ১০ মিনিটে শিবগঞ্জ থানার কানসাট ইউনিয়নের গোপালনগর গ্রামের এ.বি. ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে কানসাট মোড় দিনাজপুরগামী সড়কে এ অভিযান পরিচালিত হয়।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বিআরটিসি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও ২টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আফরোজা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের মধ্য বাসুদেবপুর গ্রামের মো. রমজান আলীর মেয়ে এবং ছাদেক মিয়ার স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ফেনসিডিল সংগ্রহ করে দিনাজপুরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০২:২৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬