ঢাকা ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার নিয়োগে জালিয়াতির অভিযোগ, তদন্তে মিলেছে অসংগতি স্বাক্ষর জাল ও রেজুলেশনে গরমিল, একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে ফেরত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সমন্বিত পরিষ্কার অভিযান পদ্মায় নৌকা ডুবি: শিশুসহ ১০ জনকে উদ্ধার করল বিএসএফ, নিখোঁজ ১ ডেঙ্গু প্রতিরোধে প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতার আহ্বান জেলা প্রশাসকের বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার আহবায়ক কমিটি গঠন ​ ডেঙ্গু বাড়ার জন্য ঠিকাদারদের দায়ী করলেন বিএনপি নেতা ওবায়েদ পাঠান

নাচোলে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “সবুজায়ন বাংলাদেশ গড়ার প্রত্যয়” বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (১৮ জুলাই) নাচোল উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের অংশ হিসেবে নাচোলে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ-সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কর্মসূচি আরও বিস্তৃত করার ওপর তারা গুরুত্বারোপ করেন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেল, সদস্য সচিব বাবর আলী রোমান, সদস্য জয়নাল আবদীন এনি ও মোহাম্মদ রানাউল হক, নাচোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাওসার আলী ও নাসরুল ইসলামসহ জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এছাড়াও নাচোল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাচোলে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৩৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬