নাটোরে দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:২৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি: শরিফুল ইসলাম
জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম-এর সঙ্গে নাটোর জেলার প্রতিনিধি ও সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। সম্পাদকের আগমন উপলক্ষে জেলা ও বিভিন্ন উপজেলা প্রতিনিধিদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ভোরের চেতনা পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি মো. শরিফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত দায়িত্ব ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বিশেষ করে মফস্বল সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং প্রতিনিধিদের উদ্দেশে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোরের চেতনা পত্রিকার লালপুর উপজেলা প্রতিনিধি মো. শামসুল ইসলাম, বড়াইগ্রামের সিনিয়র সাংবাদিক ও বড়াল সাময়িকী-র প্রকাশক ও সম্পাদক পিকে এম আব্দুল বারী, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সিহাব, কোষাধ্যক্ষ ও ভোরের চেতনা পত্রিকার বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি কায়েস উদ্দিন, জেলার বিভিন্ন উপজেলা প্রতিনিধি এবং শিক্ষানবিশ সাংবাদিক মেহেদী হাসানসহ অন্যান্য সাংবাদিকরা।
