ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ব্যবসা বিভিন্ন অপকর্মকাণ্ডের প্রতিবাদ করায় যুবদলের নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি, ফয়সাল সম্পাদক নির্বাচিত পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন নাচোলে লাইসেন্সবিহীন গোডাউনে ১৫ ব্যারেল ডিজেল, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে বিভিন্ন জলাশয়ে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও জুন-২০২৬ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
সভায় জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং সিভিল স্টাফরা অংশ নেন। এ সময় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণ-সংক্রান্ত বিষয় পুলিশ সুপারের সামনে তুলে ধরেন। পুলিশ সুপার বিষয়গুলো মনোযোগসহকারে শুনে তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভায় ভালো কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইনকে পুরস্কৃত করেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, সহকারী পুলিশ সুপার (প্রবেশনারি), জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জুন-২০২৬ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। অপরাধ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের প্রবণতা এবং বিভিন্ন মামলার তদন্ত ও নিষ্পত্তির অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন

আপডেট সময় : ০২:৩৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬