ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ব্যবসা বিভিন্ন অপকর্মকাণ্ডের প্রতিবাদ করায় যুবদলের নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি, ফয়সাল সম্পাদক নির্বাচিত পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন নাচোলে লাইসেন্সবিহীন গোডাউনে ১৫ ব্যারেল ডিজেল, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে বিভিন্ন জলাশয়ে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিক (২০২৬-২০২৮) মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (১৯ জুলাই) বিকাল ৪ ঘটিকায় জেলা শহরের বিশ্বরোড মোড় এলাকায় সংগঠনটির নিজস্ব ভবনে শপথগ্রহণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের প্রশাসক আনিসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. রবিউল হক দোলন। অনুষ্ঠানে নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান নির্বাচনের আপিল বোর্ডের প্রধান অ্যাডভোকেট মোহা. ইসাহাক। এ সময় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির সাবেক সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান ফিরোজ ও মনোয়ারুল ইসলাম ডালিম, নবনির্বাচিত সভাপতি মো. দানিউল হক, সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান নান্নু, সদস্য আজমল হক এবং আইনজীবী ও আয়কর উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল্লাহ নিলয়সহ অন্যান্য অতিথিরা। এবারের নির্বাচনে সভাপতি পদে মো. দানিউল হক, সাধারণ সম্পাদক পদে মো. হামিদুর রহমান নান্নু, সিনিয়র সহসভাপতি পদে খাইরুল ইসলাম, সহসভাপতি পদে তাজিবুর রহমান, যুগ্ম সম্পাদক পদে শ্রী মনতোষ কুমার, সহ-সম্পাদক পদে মো. রবিউল ইসলাম রবি, কোষাধ্যক্ষ পদে মো. রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক পদে মো. আব্দুর রহিম মিতা এবং দপ্তর সম্পাদক পদে মো. নাসিরুজ্জামান নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল ওদুদ, মো. নজরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম সাবু, মো. হারুন অর রশিদ, মো. আনজার হোসেন, মো. খাইরুল ইসলাম সোহেল, মো. আশরফুল হক পলাশ, মো. আহাদ আলী, মো. মাইনুল ইসলাম এবং আলহাজ মো. লোকমান আলী।
বক্তারা নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে সংগঠনের ঐক্য, সুশাসন ও পরিবহন খাতের উন্নয়নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরে প্রশাসক আনিসুর রহমানের কাছ থেকে নবনির্বাচিত কর্মকর্তা ও সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

আপডেট সময় : ০২:৪২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬