ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ব্যবসা বিভিন্ন অপকর্মকাণ্ডের প্রতিবাদ করায় যুবদলের নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি, ফয়সাল সম্পাদক নির্বাচিত পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন নাচোলে লাইসেন্সবিহীন গোডাউনে ১৫ ব্যারেল ডিজেল, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে বিভিন্ন জলাশয়ে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

গোমস্তাপুরে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

“সবুজায়ন বাংলাদেশ গড়ার প্রত্যয়” বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সোমবার (২০ জুলাই) গোমস্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেল, সদস্য সচিব বাবর আলী রুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. ইয়াকুব আলী, গোমস্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন, সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ, রহনপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম রেজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম রতন, যুগ্ম আহ্বায়ক মো. হানিফ, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হক সজীব, মির্জা হাসনাউল হাসান ডাবলু, মো. আনিসুর রহমান, মো. হাসিব আলীসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশ
বান্ধব বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানান। কর্মসূচিতে গোমস্তাপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর পাশাপাশি স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। কর্মসূচি শেষে রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের জন্য স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোমস্তাপুরে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬