ঢাকা ১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি ৫টি ইউনিয়নের পাঁচ হাজার মানুষ, বন্ধ ২৮ শিক্ষাপ্রতিষ্ঠান বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বন্ধন, সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন ও সমাজে পুনঃএকীভূতকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বন্ধন, সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন,চাঁপাইনবাবগঞ্জ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নিউ প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের সহযোগিতায় “মাদকবিরোধী বন্ধন এবং মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসনে করণীয়” শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন নিউ প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ শোভন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গি। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুলন হাসান এবং জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন। এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, চিকিৎসক, সুধীজন, পুনর্বাসন কেন্দ্রের
কর্মকর্তা-কর্মচারী, মাদকাসক্তি থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদকাসক্তি একটি নিরাময়যোগ্য রোগ। পারিবারিক সহযোগিতা, সামাজিক সহমর্মিতা, যথাযথ চিকিৎসা ও কার্যকর পুনর্বাসনের মাধ্যমে একজন মাদকাসক্ত ব্যক্তি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। তিনি মাদককে একটি সামাজিক ব্যাধি উল্লেখ করে এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও ধর্মীয় প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদকাসক্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা বলেন। অনুষ্ঠানে মাদকবিরোধী সংগীত পরিবেশন করা হয়। পরে প্রধান অতিথি মাদকাসক্ত রোগীদের নিয়ে মাদক পরিহার, সুস্থ জীবন গঠন এবং সমাজের মূলধারায় ফিরে আসার শপথ পাঠ করান। এর আগে জেলা প্রশাসকের নেতৃত্বে প্ল্যাকার্ড ও ফেস্টুনসহ একটি মাদকবিরোধী সচেতনতামূলক বন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তিনি উপস্থিত জনসাধারণকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার এবং মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অংশ গ্রহণকারীরা মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বন্ধন, সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

আপডেট সময় : ০১:৫৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬