ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার নিয়োগে জালিয়াতির অভিযোগ, তদন্তে মিলেছে অসংগতি স্বাক্ষর জাল ও রেজুলেশনে গরমিল, একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে ফেরত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সমন্বিত পরিষ্কার অভিযান পদ্মায় নৌকা ডুবি: শিশুসহ ১০ জনকে উদ্ধার করল বিএসএফ, নিখোঁজ ১ ডেঙ্গু প্রতিরোধে প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতার আহ্বান জেলা প্রশাসকের বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার আহবায়ক কমিটি গঠন ​ ডেঙ্গু বাড়ার জন্য ঠিকাদারদের দায়ী করলেন বিএনপি নেতা ওবায়েদ পাঠান

চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, এনসিপির জেলা সদস্য সচিব মো. নজরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা।
সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি, সার্বিক প্রস্তুতি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থার করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসটি সুষ্ঠু, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জানানো হয়, ৫ আগস্ট গণহত্যা দিবস উপলক্ষে সকাল ১০টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

আপডেট সময় : ০২:০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬