ঢাকা ১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিভিন্ন জলাশয়ে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

জেলা কৃষকদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদীত কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় মহারাজপুর ইউনিয়নের কারবালা স্কুল অ্যান্ড কলেজ মাঠে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম (তসি)। কর্মসূচিতে জেলা কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় সাধারণ মানুষ এবং পরিবেশপ্রেমীরা অংশ নেন। এ সময় পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে উপস্থিত সবার মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি কারবালা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। সভাপতির বক্তব্যে মো. তসিকুল ইসলাম (তসি) বলেন, “জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ‘সবুজ বাংলাদেশ’ গড়ে তুলতে অন্তত একটি করে গাছ লাগানো প্রতিটি নাগরিকের দায়িত্ব।” তিনি কৃষকদলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়ে এ উদ্যোগকে সফল করার আহ্বান জানান। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। এ লক্ষ্যেই বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জেলা কৃষকদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

আপডেট সময় : ০১:১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬