চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানা পুলিশ ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৪ জনকে আটক করেছে
- আপডেট সময় : ০১:৪৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ রবিউল ইসলাম
ভোলাহাট [চাঁপাইনবাবগঞ্জ] প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট থানা পুলিশ ২৫ জুলাই ২০২৬ রাত ২’৪৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ জন যুবককে ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক করছে। তারা উপজেলার খাদ্য গুদামের সামনে একটি মোবাইল সির্ভিসিং দোকানে ইয়াবা সেবন করছিল। আটককৃতরা হল– গোহালবাড়ী গ্রামের জালালউদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক ওরফে সিফাত(২২), ধরমপুর গ্রামের সবুর আলীর ছেলে সাখাওয়াত হোসেন সম্রাট (২৪), তেলিপাড়া গ্রামের পলিশ উদ্দিনের ছেলে রাউফ হাসান (১৮) ও তাঁতীপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে আসাদুল (২৮)। ভোলাহাট থানা পুলিশ আটক ৪ জন যুবককে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রজ্জু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন। এ ব্যাপারে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
