ঢাকা ১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিভিন্ন জলাশয়ে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

নাচোলে চোরাই বকনা গরুর বাছুর ও অটোরিকশা উদ্ধার, রাজশাহীর দুই যুবক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫১:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের অভিযানে একটি চোরাই লাল রঙের বকনা গরুর বাছুর ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুই যুবককে আটক করেছে নাচোল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে নাচোল থানার এসআই (নিরস্ত্র) মো. গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের দিঘীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মো. নজরুল ইসলাম (৬৫) এর বাড়ির সামনে নাচোল-আমনুরা সড়কে স্থানীয় জনসাধারণের সহায়তায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।আটকরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাটা গ্রামের মো. শান্ত (১৯), পিতা-মফিজুল ইসলাম এবং মো. আলামিন (২০), পিতা-মো. হাবিবুর রহমান ওরফে হবি দালাল। পুলিশ তাদের হেফাজত থেকে একটি চোরাই লাল রঙের বকনা গরুর বাছুর ও একটি অটোরিকশা উদ্ধার করে। নাচোল থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত গরুর বাছুর ও অটোরিকশার প্রকৃত মালিক শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাচোলে চোরাই বকনা গরুর বাছুর ও অটোরিকশা উদ্ধার, রাজশাহীর দুই যুবক আটক

আপডেট সময় : ০১:৫১:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬