ঢাকা ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র উদ্যোগে সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ট্রাস্কফোর্স অভিযানে লিজেসিক ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২২৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ শিবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ পৃষ্ট হয়ে নিহত ১ আহত ১ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন

নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গঠনে র‍্যাবের মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে র‍্যাব-৫, সিপিসি-১ এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে “নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. একরামুল হক পিপিএম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইমরুল হাসান চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। বক্তারা বলেন, নিরাপদ সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের, বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে তরুণদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করা এবং মাদক ও সন্ত্রাসমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গঠনে র‍্যাবের মতবিনিময় সভা

আপডেট সময় : ০২:০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬