ডাকরা দিঘী ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রতিবাদ
- আপডেট সময় : ০২:০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোঃ মাহমুদুল হাসান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৩ নং দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের আওতায় চকশ্রীরাম ও চকদিলালপুর মোজায় ডাকরা দিঘী নামক একটি জলমহাল ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ করেছেন দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর রেজা।
তিনি দাবি করেন,জলমহালটি এখনো কাউকে ইজারা দেওয়া হয়নি। এ বিষয়ে প্রচারিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য মিথ্যা,ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
ইউনিয়ন পরিষদের সচিব জানান,নির্ধারিত সময়ের আগে কোন জলমহাল ইজারা দেওয়া হয়নি। বরং সাবেক চেয়ারম্যান মোঃ আতিকুল ইসলাম জুয়েল পূর্বেই ০৫ বছরের জন্য ইজারা দিয়েছিলেন। সেই ইজারার মেয়াদ শেষে অবশিষ্ট সময়ের জন্য নতুন করে ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও মাইকিংয়ের পরও নির্ধারিত সময়ে কেউ সিডিউল ক্রয় না করায় ইজারা কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি।
এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান বাবুল ও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম বলেন,জলমহালের ইজারার অর্থ ইউনিয়নের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয় এবং ভবিষ্যতেও নীতিমালা অনুযায়ী ইজারা দেওয়া হলে সেই অর্থ উন্নয়নেই ব্যবহার করা হবে।
