ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি ৫টি ইউনিয়নের পাঁচ হাজার মানুষ, বন্ধ ২৮ শিক্ষাপ্রতিষ্ঠান বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: মোঃ মাহমুদুল হাসান

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) দায়িত্বপূর্ণ শিবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক ০৩টি অভিযান চালিয়ে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতীয় (Fairdyl এবং Eskuf) সিরাপ জব্দ করেছে।

রবিবার (২৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত হতে ২৭ জুলাই মধ্যরাত পর্যন্ত অভিযান পরিচালিত হয়।
৫৯ বিজিবি’র বিলভাতিয়া এবং সোনামসজিদ বিওপি উপজেলার নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় যথাক্রমে ০১টি ও ০২টি অভিযানে এ সকল মাদকদ্রব্য জব্দ করে। তবে অভিযানগুলো পরিচালনার সময় চোরাকারবারী বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজিবি’র পক্ষ হতে জব্দকৃত নেশাজাতীয় সিরাপগুলোর ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলমান।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন,বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

আপডেট সময় : ০৬:৩৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬