চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ পৃষ্ট হয়ে নিহত ১ আহত ১
- আপডেট সময় : ০৩:০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে

রিপন আলী চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও ১ জন। সোমবার (২৭ জুলাই) দুপুর ২:০০ টার দিকে শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়নের লহলামারী পাইতলাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রানীবাড়ী চাঁদপুর ৭ নং ওয়ার্ড এলাকার শ্রী তপন কর্মকরের ছেলে ঈশ্বরচন্দ্র কর্মকর (১৮) আহত ব্যাক্তি একই গ্রামের মোঃ আনজারুল ইসলামের ছেলে আব্দুল আলিম (১৭)
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লহলামারী মাদিয়া গ্রামের এনামুল হকের বাগানে আমের প্যাকেট করে গাছ থেকে লোহার মই থেকে নেমে মই সরানোর সময় বিদ্যুতের তারে মই লাগার কারণে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই নিহত হন শ্রী ঈশ্বরচঁন্দ্র কর্মকর, এঘটনায় আহত অবস্থায় আব্দুল আলিমকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
