ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র উদ্যোগে সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ট্রাস্কফোর্স অভিযানে লিজেসিক ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২২৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ শিবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ পৃষ্ট হয়ে নিহত ১ আহত ১ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন

গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২২৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে ২২৮ বোতল ফেনসিডিল (এসকাফ) উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক ব্যবসায়ী ও আইনের সঙ্গে সংঘাতযুক্ত এক শিশুকে আটক করা হয়। র‍্যাব-৫ জানায়, সোমবার (২৭ জুলাই) ভোর ৫টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র‍্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোমস্তাপুর থানার মাধাইনগর গ্রামের মোর্শেদের বাড়ির বারান্দায় অভিযান চালায়। অভিযানে ২২৮ বোতল ফেনসিডিল (এসকেফ), মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও ৫টি সিমকার্ড জব্দ করা হয়। এ সময় মো. মিম ওবাইদুল্লাহ (৩৬) ও মো. শাকিল (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আইনের সঙ্গে সংঘাতযুক্ত এক শিশুকেও আটক করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুইজনের বাড়ি গোমস্তাপুর উপজেলার পাঁচটেকরী গ্রামে। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ ফেনসিডিল সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব-৫ জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২২৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৩৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬