ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিভিন্ন জলাশয়ে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে: ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক- ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো:সামিরুল ইসলাম:​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০টি ভারতীয় স্মার্টফোন ও ১টি মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
​আজ ২৮ জুলাই ২০২৬ (মঙ্গলবার) সকাল ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা গ্রামের মাস্তানমোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। এ সময় তাদের তল্লাশি করে কোমরে লুকানো অবস্থায় ৮টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত আরও ২টি ব্যক্তিগত মোবাইল ফোন ও যাতায়াতের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
​জব্দকৃত মোবাইল ফোন ও মোটরসাইকেলের সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৩,২৪,৪৮৯ (তিন লক্ষ চব্বিশ হাজার চারশত ঊননব্বই) টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
​এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন প্রতিরোধ এবং মাদকসহ সব ধরনের চোরাচালান দমনে বিজিবির এমন কঠোর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
​উল্লেখ্য, চলতি জুলাই মাসে ৫৩ বিজিবি পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ৩ জন আসামিসহ ৬৬টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এর মধ্যে ৫৫টি ফোন চাঁপাইনবাবগঞ্জ কাস্টমস অফিসে এবং ১১টি ফোন সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে: ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক- ২

আপডেট সময় : ০১:৩৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬