ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি ৫টি ইউনিয়নের পাঁচ হাজার মানুষ, বন্ধ ২৮ শিক্ষাপ্রতিষ্ঠান বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোমস্তাপুর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন, থানা ও রহণপুর তদন্তকেন্দ্র আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস। একই সঙ্গে তিনি গোমস্তাপুর থানা ও রহণপুর তদন্তকেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন। মঙ্গলবার (২৮ জুলাই) গোমস্তাপুর সার্কেল অফিস পরিদর্শনকালে পুলিশ সুপার সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম, রেকর্ডপত্র, মামলার তদন্তের অগ্রগতি, অভিযোগ নিষ্পত্তি, বার্ষিক কর্মসম্পাদন এবং প্রশাসনিক বিষয়াদি বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সার্কেলের আওতাধীন থানাগুলোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখার পাশাপাশি অপরাধ দমন, মাদক ও জুয়া নির্মূল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত গোমস্তাপুর সার্কেলের দায়িত্বে থাকা জনাব মো. ইয়াসির আরাফাত। বার্ষিক পরিদর্শন শেষে পুলিশ সুপার গোমস্তাপুর থানা ও রহণপুর তদন্তকেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি থানা ও তদন্ত কেন্দ্রের সার্বিক কার্যক্রম, দাপ্তরিক শৃঙ্খলা, সেবার মান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত পরিদর্শনের মাধ্যমে পুলিশি সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় কার্যকর ও মানবিক পুলিশিং নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোমস্তাপুর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন, থানা ও রহণপুর তদন্তকেন্দ্র আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার

আপডেট সময় : ০৮:৫৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬